🛒

শর্তাবলি

https://dimlagbe.com ওয়েবসাইট ও ডিমলাগবে অ্যাপে করা সব অর্ডারের ক্ষেত্রে এই শর্তাবলি প্রযোজ্য। পরিচালনায়: ম্যাট্রিক্স এন্টারপ্রাইজ (স্বত্বাধিকারী: মো. হুমায়ুন কবির), ঢাকা, বাংলাদেশ।

অর্ডার

  • অর্ডার করা মানে পণ্য কেনার প্রস্তাব দেওয়া। আমরা ফোন বা মেসেজে নিশ্চিত করি; পণ্য না থাকলে বা ঠিকানা আমাদের ডেলিভারি এলাকার বাইরে হলে অর্ডার বাতিল হতে পারে।
  • দাম বাংলাদেশি টাকায় (৳) এবং পরিবর্তন হতে পারে। অর্ডার করার সময় যে দাম দেখানো হয়, সেটিই আপনি পরিশোধ করবেন।
  • ফ্রেশ পণ্যের (মাছ, মাংস, সবজি) ওজন সামান্য কম-বেশি হতে পারে; তালিকার দামই নেওয়া হবে।

ডেলিভারি ও পেমেন্ট

  • চেকআউটে দেখানো এলাকাগুলোতেই ডেলিভারি দিই — সাধারণত ৩ ঘণ্টার মধ্যে, অথবা আপনার বাছাই করা সময়ে।
  • পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি — ডেলিভারি ম্যানকে নগদ বা মোবাইল ওয়ালেটে।

অ্যাকাউন্ট

গেস্ট হিসেবে বা অ্যাকাউন্ট খুলে অর্ডার করতে পারেন। লগইন তথ্য নিরাপদে রাখুন। অ্যাপ বা ওয়েবসাইট থেকে যেকোনো সময় অ্যাকাউন্ট মুছে ফেলতে পারবেন।

যোগাযোগ

হোয়াটসঅ্যাপ / ফোন +৮৮০১৩৩৫৫৫৬৬৮৮, ইমেইল support@dimlagbe.com।